ভারতবর্ষের স্বনামধন্য গায়িকা আলকা ইয়াগনির গানের সুরে মাতোয়ারা গোটা দেশ। অনেক ভাষাতেই তার বহু বিখ্যাত গান রয়েছে। তবে বর্তমানে তিনি একটি স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন। যার জন্য সেই রোগের ফলে প্রভাব পরেছে গায়িকার শ্রবণ শক্তিতে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়েছেন।
বিগত বহু সময় ধরে ভারতবাসীকে মুগ্ধ করেছে তার কণ্ঠস্বরে। কুমার সানুর সঙ্গে তার অনেক গানের সুরে ভেসেছে সকলেই। বহু সিনেমাতে প্লেব্যাক করেছেন তিনি। এমনকি বিভিন্ন গানের রিয়ালিটি শো’তে তাকে বিচারকের আসনে বসতেও দেখা গিয়েছে। তবে গত বেশ কিছুদিন ধরেই তাকে কোথাও দেখা যাচ্ছে না। অবশেষে গায়িকা নিজেই মুখ খুললেন সেই বিষয়ে।
বর্তমান তিনি চিকিৎসকের পরামর্শে রয়েছেন। কারণ তিনি এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন। সেই রোগের প্রভাব পরেছে তার শ্রবণশক্তিতে। দীর্ঘদিন হেডফোনে জোরে গান সোনার ফলে এই রোগের সূত্রপাত ঘটেছে। তার পেশাগত জীবনে ক্ষতিকারক দিকগুলির বিষয় বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন স্বনাম ধন্য গায়িকা অলকা ইয়াগনি।
সংগীতশিল্পী অলকা ইয়াগনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমার অনুরাগী, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জানাতে চাই, কয়েক সপ্তাহ আগে একটি বিমান থেকে বেরোনোর সময়ে আমি উপলব্ধি করি যে, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। এই কয়েক সপ্তাহে সাহস সঞ্চয় করে আমি বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে নীরবতা ভঙ্গ করতে চাই। আমার চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, ভাইরাল অ্যাটাকের জেরে এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছি যার জেরে আমার শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে।’







