টলিউড ইন্ডাস্ট্রি জুড়ে বিতর্ক হোক কিংবা সাফল্য সব জায়গায় এই একটাই নাম ঘুরছে তাহলেও মেগাস্টার দেব। সেই অগ্নি শপথ দিয়ে বিনোদন দুনিয়ায় পথ চলা শুরু করলেও এখনো পর্যন্ত প্রতি মুহূর্তে তাকে অগ্নিপরীক্ষায় দিয়ে যেতে হচ্ছে। তর্ক এবং বিতর্কের মাঝেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন দেব। এমনকি চলছে দেশু জুটির চলছে কামব্যাকের প্রস্তুতি। এবার ২ তারকা মিলে গোল্ডেন টিকিটের সংগ্রহের দিনক্ষণ।
বহু অপেক্ষাকৃত সিনেমা ধূমকেতু বড় পর্দায় আসার পর থেকেই যেন বাংলা ইন্ডাস্ট্রিতে এক নতুন ঝড় উঠেছে। সমস্ত মতবিরোধ ও মানুষের উন্মাদনাকে সরিয়ে রেখে ফের সেই পুরনো দিনের মতো জুটি বাঁধতে চলেছেন দেব-শুভশ্রী। ২০২৬-এর অন্যতম বড় চমক হয়ে উঠেছে এই দেশু জুটি। বর্তমান সময়ে সকলেই জেনে গেছে দেব মানেই কোন নতুন চমক। কখনো সেই চমক দেখা গিয়েছে জমজমাট মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মাধ্যমে। আবার কখনো দেখা গিয়েছে নিজের সিনেমা নিয়ে বেঙ্গল ট্যুর করতে। এই বর্তমানে বলাই বাহুল্য দেব মানেই অভিনব ভাবনা আর দেব মানেই নতুন চমক। তাই এতদিন পরে দেশু জুটি প্রত্যাবর্তন বলে কথা একটু জমজমাট না হলে হয়।
এবারেও অব্যাহত রইলো দেবের নতুন চমকের ধারা। এবার ‘দেশু7’ বড় পর্দায় ফিরতে চলেছেন এক ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে। ভারতীয় সিনেমায় প্রথমবার প্রায় ১০ মাস আগে থেকে শুরু হলো অগ্রিম টিকিট বুকিংয়ের প্রক্রিয়া। যেই উদ্যোগ বর্তমানে মানুষের প্রবল সারায় ইতিহাস গড়েছে। পাশাপাশি এই দুই তারকা ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিল। এই প্রথম দিনের প্রথম শো হতে চলেছে একটি ইভেন্টের মত। পাশাপাশি এই টিকিট শুধুমাত্র ডিজিটালই থেমে থাকবে না। প্রত্যেকেই এই বিশেষ টিকিট হাতে সংগ্রহ করতে পারবে। এবার দীর্ঘ সময়ের পর একসঙ্গে ফটো শ্যুটের মাধ্যমে সকলকে টাক লাগিয়ে দিল দেব-শুভশ্রী জুটি। এবার সেই চমকপ্রদ পোস্টের মাধ্যমে গোল্ডেন টিকিট হাতে পাওয়ার দিন ঘোষণা করলেন এই জনপ্রিয় জুটি। আগামী ৫ই ফেব্রুয়ারি থেকে সকলেই সংগ্রহ করতে পারবে এই ‘দেশু7’-এর প্রথম দিনের প্রথম শোয়ের গোল্ডেন টিকিট।







