বিদেশ

গোপালগঞ্জে শেখ হাসিনাহীন ভোট: ৩৫ বছরে দ্বিতীয়বার ছন্দপতন টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায়

১৯৯১ সালের পর ৩৫ বছরে দ্বিতীয়বার শেখ হাসিনাহীন নির্বাচনের মুখে তাঁর সংসদীয় কেন্দ্র গোপালগঞ্জ-৩। টুঙ্গিপাড়া-কোটালিপাড়া নিয়ে গঠিত এই আসনে ১৯৯৬ সালে নির্বাচন বয়কট করায় প্রার্থী হয়েছিলেন না শেখ হাসিনা। পরবর্তীতে ২০২৬-এর পরিস্থিতি আরও জটিল থাকায় নির্বাচনে অংশ নিতে পাচ্ছে না আওয়ামী লিগ।

গোপালগঞ্জ-৩ শুধু আওয়ামী লিগ সভানেত্রীর দীর্ঘদিনের সংসদীয় আসন নয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মভূমিও বটে। টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধি এখনো পর্যন্ত আওয়ামী লিগের আবেগ ও রাজনীতির কেন্দ্রবিন্দু। গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে, প্রবল প্রতিরোধে টুঙ্গিপাড়ার সমাধি অক্ষত রয়েছে। এমনকি বর্তমানের উত্তেজিত পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। এই শূন্যতায় ভোটের ময়দানে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠে এসেছেন প্রাক্তন বিএনপি নেতা ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের প্রসঙ্গ।

এছাড়াও বঙ্গবন্ধুর কবরে প্রার্থনা করে প্রচার আরম্ভ করায় দল থেকে বহিষ্কৃত হয়েছে। ঠিক তারপরেই তিনি দাবি করেছেন দলমতের ঊর্ধ্বে উঠে গোপালগঞ্জের মানুষের সমর্থনই তাঁর ভরসা। অন্যদিকে, বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন এস এম জিলানী।
আওয়ামী লিগের নেতৃত্ব ভোট বয়কটের বার্তা দিলেও বাস্তব পরিস্থিতি নিয়ে সংশয় রয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে অতীতে এটি আওয়ামী লিগের শক্ত ঘাটি ছিল। তবে গণঅভ্যুত্থানের পর ভোটের সমীকরণ বদলে গেছে বলে অনুমান। গোপালগঞ্জের ৩টি আসনেই স্বতন্ত্র প্রার্থীর উত্থান, আওয়ামী লিগের অনুপস্থিতি ও বিএনপির আক্রমণাত্মক প্রচার বেশ তৎপর্যপূর্ণ। সব মিলিয়ে শেখ হাসিনার ‘নিশ্চিত দুর্গ’ এবার অনিশ্চয়তার সম্মুখীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.