বিনোদন

চেক বাউন্সের মামলায় ফের তিহার জেলেই হতে চলেছে অভিনেতা রাজপাল যাদবের পরবর্তী ঠিকানা?

ফের আইনি জটিলতায় গ্রেফতার হল আরও এক বালি তারকা। যেই মামলার সূত্রপাত ঘটেছিল ২০১৮ সালে। এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রায় কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব ও তাঁর স্ত্রী। তবে পরবর্তীতে সেই টাকা পরিশোধ করে দেবে বলার পরেও সেই প্রতিশ্রুতি পালন না করায় এবার দিল্লি হাইকোর্টের তরফে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০১৮ সালে এই সংস্থার তরফে বলি দরকার বিরুদ্ধে ঋণ নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আনা হয়। তবে সেই সময় ধীরে ধীরে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের কারাদন্ড দিয়েছিল। তবে সেই সময় তিনি আর তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হলে সেই ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে স্থগিতাদেশ পরে। তবে পরবর্তীতে ২০২৪ সালেও অভিনেতা দোষী সাব্যস্ত হলেও আশা ছিল মামলাকারি সংস্থার সঙ্গে সঙ্গে তার মাধ্যমে মিটিয়ে নিতে পারে। তবে আদালতের নির্দেশ মতো টাকা ফেরত না দেওয়ায়। এবার আর নমনীয় হলো না দিল্লির উচ্চ আদালত।

গত বছরের অক্টোবরে দেড় কোটি টাকা পেরিয়ে দেওয়ার কথা ছিল তারকা দম্পতি। তবে দুজনেই সেই টাকা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে অভিনেতা নামের ঋণ রয়েছে প্রায় ৯ কোটি টাকা। তবে এবার অভিনেতার আইনজীবী ৫০ লক্ষ টাকা যোগাড় হয়েছে বলে দাবি করেছিল। এমনকি তড়িঘড়ি ২৫ লক্ষ টাকা শোধ করে দেওয়ার জন্য জানানো হয়েছিল অভিনেতার তরফ থেকে। তবে আদালত কোনভাবেই আর অভিনেতাকে সময় দিতে রাজি নয়। দিল্লি হাইকোর্ট স্পষ্ট অভিনেতাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুসারে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। এর আগেও গ্রেফতার হওয়ার পর অভিনেতা কে রাখা হয়েছিল তিহার জেলে। তাই সকলেই মনে করছে এবারও হয়তো অভিনেতাকে তিহার জেলেই পাঠানো হবে। তবে এই মামলার জল কোন দিকে গড়ায় সেই দিকে নজর রয়েছে সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.