জেলা

ডোমজুড়ে চাঞ্চল্য! বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত, ভুয়ো আধার ও ভোটার কার্ড সহ পুলিশের জালে

হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত গয়েশপুর এলাকায় আজ সকালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, যখন স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক।

গ্রামবাসীদের তৎপরতায় ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ভুয়ো আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে। কীভাবে ও কাদের সহায়তায় এই জাল নথি তৈরি হল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ঘটনায় রাজনৈতিক মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগের মাঝে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

ডোমজুড় থানার আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে সে ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.