মানুষকে সচেতন করতে ট্রাফিক আইন বেশ কঠিন করা হয়েছে। বাইক চালানোর সময় হেলমেট পড়া কিংবা গাড়ি চালানোর সময় সিট-বেল্ট লাগানো একেবারে অতি আবশ্যক, না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
সেই মোটা অঙ্কের জরিমানা থেকে বাঁচতে তো ট্রাফিক আইন মেনে চলে আবার অনেকে ট্রাফিক আইনকে অমান্য করে বিনা হেলমেট কিংবা সিট-বেল্ট না লাগিয়ে গাড়ি চালায়। রাস্তায় বেরিয়ে পথ দুর্ঘটনায় যাতে মানুষের প্রান না যায় তার জন্যই বারবার সচেতন করা হয় মানুষকে।
সম্প্রতি দেশের কেন্দ্রীয় সরকারের সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রকের তরফ থেকে ২০২২ সালের পথ দুর্ঘটনা সংক্রান্ত একটি বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে যা তথ্য এসেছে তা বেশ চিন্তার। রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালে ভারতে প্রতি ঘণ্টায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২০২২ সালে মোট ৪,৬১,৩১২টি পথ দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ১,৬৮,৪৯১ জনের ।
২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুর্ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে ১১.৯ শতাংশ। মৃতদের বেশিরভাগই হেলমেট না পরার জন্য কিংবা সিট বেল্ট না পরার জন্য হয়েছে।







