কলকাতা

রাতে গাড়ি চালকদের কাছে টাকা দাবি করে মারধর করে পুলিশ! আন্দোলনে চালকেরা

ট্র্যাফিক পুলিশের অত্যাচারের প্রতিবাদে এবার রাস্তায় নামলো চালকেরা। আজ ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ দেখায় অত্যাচারিত চালকেরা। তারই সঙ্গে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগও করে তারা। তাদের বক্তব্য রাতে তাদের গাড়ি আটকে ২০০ টাকা করে দাবী করে পুলিশ। সেই টাকা না দিলে তাদেরকে ভয় দেখায় সেই পুলিশেরা।

বিক্ষোভ কারি সেই চালকের দাবি, গতকাল রাতে ভুট্টা নিয়ে বিহার থেকে ঠাকুরপুকুরে আসছিল ওই চালক। আসার পথে ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে ওই গাড়িটিকে আটকায় পুলিশ। এরপরে বিনা কারণে সেই গাড়ি চালকের থেকে ২০০ টাকা দাবি করতে থাকে বলিস আটকানোর পর বিনা কারণে চালকের কাছ থেকে ২০০ টাকা দাবি করে পুলিশ। প্রথমে সেই টাকা দিতে রাজি হয়নি গাড়ির চালক।

সেই টাকা দিতে রাজি না হওয়ায় সেই চালকের ধমকানি দিতে থাকে পুলিশেরা। পুলিশেরা বলতে থাকে,’২০০ টাকা দিতেই হবে ২০০ টাকার কম আমরা নেইনা। আমরা চাইলে তোমার উপর ১০৮ টা কেশ দিয়ে দিতে পারি। আমাদের সহযোগিতায় আপনারা রাস্তায় চলছেন।’পুরো ঘটনাটির ভিডিও করছিল চালকটি তারপরেই তার ফোন কেড়ে সেটি ভেঙে দেওয়ারও চেষ্টা করেছিল তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.