খেলাধুলা

সূর্যদের বিশ্বজয়ে উচ্ছ্বসিত মোদি-মমতা

ভারতীয় ক্রিকেটের মুকুটে আরও এক উজ্জ্বল পালক। বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য আবারও প্রমাণ করলেন সূর্যকুমার যাদবরা। শুরু থেকেই ফেভারিট হিসেবে টুর্নামেন্টে নামা মেন ইন ব্লু মাঝপথে দক্ষিণ আফ্রিকার কাছে এক ম্যাচ হারার পর সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু সমস্ত সমালোচনাকে ভুল প্রমাণ করে তৃতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জিতে নিল ভারত। এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Narendra Modi এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee।

রবিবার Narendra Modi Stadium-এ ভারতের জয় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ভারতীয় দলকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। বিশ্বকাপ জয়ের এই সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে।”

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করে বার্তা দেন। হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “টি-২০ বিশ্বকাপ জয়ের এই সাফল্য ভারতের দক্ষতা, জয়ের মানসিকতা এবং অসাধারণ দলগত সমন্বয়ের প্রমাণ। গোটা টুর্নামেন্ট জুড়ে তারা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। আজ প্রতিটি ভারতবাসীর জন্য গর্বের মুহূর্ত। তোমাদের সাফল্যে আমরা ভীষণ আনন্দিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.