সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
মঙ্গল বারের পর ফের বুধবার সকাল থেকে বিভিন্ন ঘাট থেকে নৌকা,বসিরহাটের বোর্ড ঘাটে এসে জড়ো হচ্ছে। বসিরহাটের একাধিক ক্লাব ও বাড়ির পুজোর প্রতিমা এই নৌকায় তুলে ইছামতি নদীর মাঝ বরাবর নীরঞ্জন দেওয়া হবে। তারই প্রথম প্রস্তুতি পর্ব শুরু। বসিরহাটের ইছামতির ঘাট। বসিরহাট পুলিশ জেলার কোথেকে বসিরহাট শহর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে যেহেতু পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার অন্যদিকে রয়েছে সুন্দরবন। তার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী।







