কালীঘাটে শুভেন্দু ! মন্দিরে পূজো দেওয়ার ভোট প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন কর্মী সমর্থকদের সঙ্গে , সকাল সকাল কালীঘাট মন্দিরে যান শুভেন্দু । বিরোধী দলনেতার কারণেই এদিন বাড়ানো হয়েছিল মন্দির চত্বরের নিরাপত্তা।
এদিন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর , ভবানীপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যাওয়ার কথা শুভেন্দুর। এদিন শুভেন্দু ভবানীপুরের আদি বিজেপি কর্মীদের বাড়ি যেতে পারেন বলে খবর। বেলায় , ভবানীপুর থেকে নন্দীগ্রাম গিয়ে , সেখানেও প্রচার করার কথা রয়েছে বিরোধী দলনেতার ।
উল্লেখ্য , ইতিমধ্যেই জনসংযোগ শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী । পূর্বেই ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় জনসংযোগে গিয়েছিলেন তিনি , তবে সেখানে তাকে ঘিরেই পাল্টা ‘গো ব্যাক ‘ স্লোগান ওঠে । তারপর বিজেপি কর্মী সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে শুরু করলে , পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এদিন ফের কালীঘাটে পূজো দেওয়ার পর , ভবানীপুরে জনসংযোগ করতে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।







