জেলা

বারাসাত-ব্যারাকপুর রোডে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা! মৃত ১ যুবক

ব্যারাকপুর-বারাসাত রোডে এক বাস ও স্কুটির মধ্যে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত হয়েছে স্কুটি চালক অঞ্জন দত্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১ টা নাগাদ। দুর্ঘটনার পর আহত অঞ্জন দত্তকে নিয়ে বারাসাত জেলা হাসপাতালে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

নদীয়ার ছেলে অঞ্জন দত্ত, বাবা অনুপ দত্ত সগুনা অঞ্চল উপদেষ্টা মন্ডলীর এক বিশেষ সদস্য। বারাসাতের এক অ্যাপেল স্টোরে চাকরি করতেন তিনি। রোজকার মতো সেদিনও সকালে নির্দিষ্ট সময় কাজের জন্য স্কুটি নিয়ে বেরুন তিনি। যাওয়ার পথে ধাক্কা লাগে ব্যারাকপুর গামী এক সরকারি বাসের সঙ্গে। দুর্ঘটনার পর মাটিতে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাকে নিয়ে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন,”এক বিকট আওয়াজ পেয়ে রাস্তার ধারে ছুটে আসেন তারা, এসে দেখে রক্তাক্ত অবস্থায় চৈতন্য হয়ে রাস্তায় পড়ে আছে এক যুবক। তাকে নিয়ে তারা সঙ্গে সঙ্গে হাসপাতলে যায়”। কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েও আর শেষ রক্ষা হয় না তার। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বডি রাখা হয়েছে “বারাসাত জেলা হাসপাতালে”। তবে এই ঘটনার জন্য দায়ী কে? স্কুটি চালক অঞ্জন দত্ত? নাকি বাসের ড্রাইভার? সে উত্তর এখনো দিতে পারেনি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.