বিদেশ

ক্রিমিয়ায় বিধ্বস্ত রাশিয়ার ‘AN-26’, মুহূর্তে নিভে গেল ২৯ প্রাণ, যান্ত্রিক ত্রুটির আশঙ্কা

রাশিয়ায় আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা। বুধবার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এএন-২৬’ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিমানে থাকা সকল ২৯ জন যাত্রী ও ক্রু সদস্য।

মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বিমানটি নিয়মিত উড়ানের অংশ হিসেবেই আকাশে উঠেছিল। তবে মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ হঠাৎ করেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় উদ্বেগ। পরে জানা যায়, বিমানটি মস্কো থেকে ক্রিমিয়া উপদ্বীপের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়ানের সময় বিমানটি একটি পাহাড়ি অঞ্চলের খাড়া ঢালে ধাক্কা খেয়ে ভেঙে পরে। দুর্ঘটনার তীব্রতায় মুহূর্তের মধ্যেই সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত করে, বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রী কেউই বেঁচে নেই।

তদন্তকারীরা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা বা হামলার ইঙ্গিত মেলেনি। বরং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাশিয়ায়। একের পর এক সামরিক বিমান দুর্ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.