বিদেশ

ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ অহেতুক নয়: বক্তব্য জাতিসংঘের মহাসচিবের

০৭ অক্টোবর থেকে চলছে ইসরায়েল হামাসের ভয়ংকর আগ্নেয় যুদ্ধ। সেই চর্চাই এখন চলছে গোটা বিশ্ব জুড়ে। তবে এই যুদ্ধের জন্য যে ইসরায়েল দাই তা মনে করেছে অনেক দেশ। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব ‘আন্তোনিও গুতেরেস’।

তিনি বলেন, “১৮ দিন ধরে যেই যুদ্ধ শুরু হয়েছে তা অহেতুক নয়। ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধের মত রয়েছে। দখলদারির ঘেরা এর মধ্যে পড়েছে তারা। তাই তাদের এটা পাল্টা প্রতিক্রিয়া।” আরো বলেন,”ফিলিস্তিনিদের চোখের সামনে ওদের ভূমি গ্রাস করে নেওয়া হয়েছে। ওরা বাড়িঘর ছাড়া হয়েছে, ওদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই সমস্যার যে রাজনৈতিক সমাধানের প্রত্যাশা ছিল তাও এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

তিনি স্পষ্ট জানিয়ে দেন ‘ফিলিস্তিনিদের দুর্দশা দিয়ে হামাসের ভয়ঙ্কর হামলা বৈধতা দেওয়া সম্ভব নয়। অপরদিকে হামাসের হামলার জন্য ফিলিস্তিনিদের শাস্তি দেওয়ার বিষয়টিও গ্রহণযোগ্য নয়।’ তার মত অনুসারে যে কোনো যুদ্ধে বেসামরিকদের নিরাপত্তা সবার আগে দৃঢ় করতে হবে। কিন্তু যেখানে আশ্রয় নেই ওষুধ নেই, জল নেই, খাবার নেই জ্বালানি নেই সেখানে বসবাস করা মোটেই সম্ভব নয়।

সবশেষে তিনি বলেন,”আমি গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য গভীরভাবে উদ্বিগ্ন।সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। এবং গাজায় যে পরিমাণ সাহায্য গিয়ে পৌঁছেছে তা যথেষ্ট নয়”।

তবে মহাসচিব এর এমন মন্তব্যে রাষ্ট্রসঙ্ঘে ইজরায়েলের দূত গিলার্ড ইর্ডান পাল্টা বলেন,”গুতেরেসের এ বক্তব্য ‘জঘন্য’ এবং ‘ভয়ানক’। এটির সঙ্গে আমাদের অঞ্চলের কোনও সংশ্লিষ্টতা নেই।”এর সঙ্গে ‘মহাসচিব কে পদত্যাগ পদত্যাগ করা উচিৎ” এমন মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.