কলকাতা

মেয়েকে খুন, মুখে অ্যাসিড হামলার ছক! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বৈশাখী

বিস্ফোরক অভিযোগ তুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাঁর মেয়েকে খুন করা এবং তাঁর উপর অ্যাসিড হামলার ছক কষা হয়েছিল। শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের মামলার পরিকল্পনাও হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বাংলার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই চর্চিত মুখ। একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন। পরে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলে বৈশাখীকে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক মাস আগে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন দু’জনেই। শোভনকে এনকেডিএ-র চেয়ারম্যান করা হলেও, সাম্প্রতিক নির্বাচনী প্রচারে তাঁদের দেখা যায়নি।
এবার সেই নীরবতা ভাঙলেন বৈশাখী। তাঁর দাবি, একদিন শোভনের সঙ্গে বাইরে খেতে যাওয়ার সময় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে নিজেকে তাঁর এক নারী নিরাপত্তারক্ষীর স্বামী বলে পরিচয় দেওয়া হয়। বৈশাখীর অভিযোগ, সেই ব্যক্তিই তাঁকে জানান যে তাঁর মেয়েকে খুন করা এবং তাঁর মুখে অ্যাসিড ছোড়ার জন্য সুপারি দেওয়া হয়েছিল।
এদিন সরাসরি ফিরহাদ হাকিমের নাম উল্লেখ করে বৈশাখী বলেন, “আমাকে কলেজ থেকে ‘উখাড়কে ফেক দেঙ্গে’ বলে হুমকি দেওয়া হয়েছিল। আজ মানুষই তাঁদের দলকে বহু জায়গা থেকে উপড়ে ফেলেছে।” যদিও এই অভিযোগ নিয়ে এখনও তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.