জেলা

অ্যাসিড আক্রান্তকে একাধিক হুমকি! পুলিশ দ্বারস্থ নির্যাতিতার মা বাবা

প্রায় মাস দেড়েক আগে অ্যাসিড আক্রান্ত হয়েছিল এক তরুণী। পুড়ে যায় শরীরের একাধিক অংশ। একটানা চিকিৎসা করার পর কিছুদিন আগে বাড়ি ফিরেছে সেই তরুণী। কিন্তু তারপরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ওই তরুণীকে। ঘটনাটি ঘটে বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের উত্তর ট্যাংরাবেড়িয়া অঞ্চলে।

উল্লেখ্য বছর দশ আগে ওই তরুণীর বিবাহ হয়। এখন ওই তরুণী স্বামীর সাথে থাকে না। বর্তমানে ছোট মেয়েকে নিয়ে মা-বাবার কাছে থাকেন। অভিযোগ বছর চারেক আগে ওই তরুণী নিউ টাউন লাগোয়া এলাকায় থাকতেন। সেখানেই উজ্জ্বল নামের একজনের সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়।

তবে বেশ কিছু মাস হলো ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। কিন্তু উজ্জ্বল নামের ওই তরুণ বারবার সম্পর্কে ফিরে আসার জন্য জোর করছিল তরুণীকে। এরপর হটাৎ করেই উজ্জ্বল নামের ওই তরুণ অ্যাসিড অ্যাটাক করে ওই তরুণীর উপর। শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। এরপরই তরুণীর বাবা থানায় অভিযোগ দায়ের করে উজ্জ্বলের বিরুদ্ধে।

তবে অভিযোগের এতদিন পরেও অপরাধী অধরা। এই প্রসঙ্গে পুলিশ জানান সঠিক ঠিকানা না দেবার জন্য অভিযুক্তকে ধরা সম্ভব হচ্ছে না। পুলিশ তদন্ত করছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এই বিষয়ে ওই তরুণীর বাবা জানান ‘সারাক্ষণ আতঙ্কে আছি। ঘর থেকে বেরোতে পারছি না। পুলিশকে বার বার জানিয়েও লাভ হচ্ছে না।’

নির্যাতিতা ওই তরুণী জানান, ‘উজ্জ্বল চেয়েছিল আমার মুখটা পুড়িয়ে দিতে। কিন্তু, সে দিন সেটা পারেনি। অ্যাসিড এসে লাগে আমার গায়ে। এখন রোজ ফোন করছে। বলছে, আরও বড় ক্ষতি করে দেবে। মাকেও ফোন করে হুমকি দিচ্ছে। পরিবারের সকলেই আতঙ্কিত।’

অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করা বারুইপুরের একটি সংস্থা ওই তরুণীর কাজের ব্যবস্থা করেছেন। সংস্থার কর্মী বিমান দত্ত জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই তরুণী ও তাঁর মায়ের জন্যও কাজের ব্যবস্থা করা হয়েছে। ওঁরা এখনও পুরো সুস্থ হননি। সুস্থ হয়েই ওঁরা কাজে যোগ দিতে পারবেন।’ তবে আতঙ্কগ্রস্ত ওই তরুণী বলেন, ‘সুস্থ হয়েই কাজে যোগ দিতে চাই। কিন্তু, যে আতঙ্কের মধ্যে দিন কাটছে, তাতে আদৌ কাজে যেতে পারব কি না জানি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.