খেলাধুলা

মহালয়ায় ইডেনে প্রধানমন্ত্রীর হাতে দুর্গার চক্ষুদান, রঞ্জি ম্যাচ সরছে কল্যাণীতে

ক্রিকেটের ঐতিহ্যবাহী মঞ্চ ইডেন গার্ডেন্স এবার সাক্ষী হতে চলেছে মহালয়ার সন্ধ্যার এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের। দুর্গাপ্রতিমার চক্ষুদান করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। তবে মহালয়ার পরদিন, অর্থাৎ ১১ অক্টোবর থেকেই ইডেনের বাইশ গজে বাংলার রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ নির্ধারিত থাকায় তৈরি হয়েছে জটিলতা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় ওই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে ইডেন থেকে রঞ্জি ম্যাচ সরিয়ে কল্যাণীতে আয়োজনের সম্ভাবনাই জোরালো হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে ম্যাচের ভেন্যু বদলানো নিয়ে তাঁদের কোনও বড় সমস্যা নেই।

আগামী ১০ অক্টোবর মহালয়া। প্রধানমন্ত্রীর সফর এবং ভিভিআইপি নিরাপত্তার কথা মাথায় রেখে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন গার্ডেন্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির হাতে। এদিকে, এই সময়ের মধ্যেই ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচেই দিল্লির বিরুদ্ধে নামার কথা বাংলার। ফলে এসপিজির কড়া নিরাপত্তার মধ্যে ইডেনে একই সময়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করা কার্যত কঠিন।

ম্যাচ সরানোর সম্ভাবনা প্রসঙ্গে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবে দেশের প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, যা সকলের কাছেই গর্বের বিষয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি হিসেবে তিনি উপস্থিত ছিলেন বলেও জানান সৌরভ। তাঁর বক্তব্য, সিএবির হাতে একাধিক উন্নত মানের ক্রিকেট পরিকাঠামো রয়েছে। কল্যাণীতেও নিয়মিত প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়। তাই প্রয়োজন হলে একটি রঞ্জি ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া সম্ভব এবং তাতে বড় কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, গত মরশুমেও কল্যাণীর মাঠে বাংলার একাধিক প্রথম শ্রেণির ম্যাচ আয়োজিত হয়েছিল। এমনকি রঞ্জি ট্রফির সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও সফলভাবে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ইডেনে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে সৌরভ জানিয়েছিলেন, সরকার এবং মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই আয়োজন করা হবে।

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রীর হাতে দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়েই ২০২৬ সালের দুর্গাপুজোর সূচনা করা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.