খেলাধুলা

ধস চেন্নাই শিবিরে, বড় হারের সঙ্গে আইপিএলের কড়া শাস্তিও সিএসকের কপালে

৮৯ রানের বিশাল ব্যবধানে হার মেনে এবারের আইপিএল অভিযান শেষ করল Chennai Super Kings। হতাশাজনক বিদায়ের পর আরও বিপাকে পড়তে হল গোটা দলকে। মরশুমের শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের অভাব ছিল রুতুরাজ গায়কোয়াড়দের খেলায়। গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার ব্যর্থ হয়েছে দল। পাশাপাশি পুরো টুর্নামেন্টে একবারও মাঠে নামতে পারেননি MS Dhoni। ফলে মনখারাপ নিয়েই আইপিএল শেষ করতে হল চেন্নাই সমর্থকদের।

বৃহস্পতিবার Gujarat Titans-এর বিরুদ্ধে কার্যত বাঁচা-মরার ম্যাচে নেমেছিল চেন্নাই। প্লে-অফে জায়গা করে নিতে গেলে বড় ব্যবধানে জয় ছাড়া আর কোনও রাস্তা ছিল না। কিন্তু জয়ের আশা তো দূরের কথা, পুরো ২০ ওভারও খেলতে পারল না ইয়েলো আর্মি। প্রথমে ব্যাট করে ২২৯ রানের বিশাল স্কোর তোলে গুজরাট। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চেন্নাইয়ের ব্যাটাররা। একমাত্র Shivam Dube ১৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। তবে অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি তিনি। মাত্র ১৩.৪ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। তিনটি করে উইকেট নেন Rashid Khan, Mohammed Siraj এবং Kagiso Rabada।

এই বড় পরাজয়ের পর শাস্তির মুখেও পড়তে হয়েছে চেন্নাইকে। আইপিএল কর্তৃপক্ষ জানায়, টুর্নামেন্টের আচরণবিধি ভঙ্গ করেছে দল। গুজরাট ম্যাচে স্লো ওভার রেটের কারণেই জরিমানা করা হয়েছে অধিনায়ক Ruturaj Gaikwad-কে। তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে। চলতি মরশুমে দ্বিতীয়বার স্লো ওভার রেটের অপরাধে ধরা পড়ায় প্রথম একাদশের সব ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্লেয়ারদেরও শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রত্যেককে ম্যাচ ফি-র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা—যে অঙ্ক কম, সেটি জরিমানা হিসেবে দিতে হবে।

এবারের আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ৬টিতে জয় পেয়েছে চেন্নাই। শেষ পর্যন্ত প্লে-অফের দৌড়ে থাকলেও সমীকরণ ছিল অত্যন্ত কঠিন। ধারাবাহিক ব্যর্থতার পর আগামী মরশুমে দলে বড় পরিবর্তনের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.