ক্রাইম

গুজরাতে স্ত্রীর ‘নিখোঁজ’ নাটকের নেপথ্যে স্বামী! ৫০ হাজার টাকায় বিক্রির পর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭

গুজরাতের বানাসকাঁঠা জেলার পালানপুরে সামনে এল এক শিউরে ওঠার মতো ঘটনা। নিজের স্ত্রীকে নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বামী। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সত্য। অভিযোগ, মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে অন্যদের হাতে বিক্রি করে দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তাঁকে বন্দি করে একাধিকবার গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত স্বামী-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে পালানপুর পশ্চিম থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করেন গণেশপুরা এলাকার বাসিন্দা নিকেশ পটেল। প্রথমে তিনি নিজেকে অসহায় স্বামী হিসেবে তুলে ধরলেও তদন্তে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জিগনেশ গামিতের নেতৃত্বে তদন্ত শুরু হতেই সন্দেহ ঘনীভূত হয়। পরে জেরার মুখে নিকেশ স্বীকার করে নেন, বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করেই স্ত্রীকে বিক্রি করেছিলেন তিনি।

তদন্তে আরও জানা গিয়েছে, ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে বাড়ি থেকে বের করা হয়। তারপর নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়ার পর নির্যাতিতা পুলিশকে জানান, তাঁকে আটকে রেখে বারবার যৌন নির্যাতন করা হয়েছে। এমনকি তাঁর গয়নাও ছিনিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় নিকেশ পটেলের পাশাপাশি সঞ্জয় ঠাকোর, অশোক ঠাকোর, সচিন দরবার-সহ আরও কয়েকজনের নাম সামনে এসেছে। মানবপাচার, গণধর্ষণ, লুটপাট ও অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই গুজরাত জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বৈবাহিক সম্পর্কের আড়ালে এমন নির্মম মানবপাচারের অভিযোগ সমাজে নিরাপত্তা ও নারীর সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.