জেলা

পুলিশের গাড়ি থেকে ঝাঁপ, রানীনগরে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে যাওয়ার পথে পলাতক পাচারকাণ্ডের অভিযুক্ত

মুর্শিদাবাদের রানীনগরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে ঝাঁপ মেরে চম্পট দেয় সে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক অভিযুক্তের নাম জাকির শেখ (২৮)। কয়েকদিন আগে সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচারের অভিযোগে তাকে আটক করে বিএসএফ। পরে তাকে রানীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালতে তোলার পর তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল।

মঙ্গলবার সকালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল জাকিরকে। অভিযোগ, হাসপাতালের কাছে পৌঁছতেই গাড়ির গতি কমে গেলে সুযোগ বুঝে পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় সে। এরপর দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

পুলিশের দাবি, জাকির দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় পাচারচক্রের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। পলাতক অভিযুক্তকে ধরতে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.