চাকরি

সরকারি চাকরির বয়সসীমায় বড় বদল! এক ধাক্কায় ৫ বছর ছাড়, কোন পদে কতদিন বাড়ল আবেদনের সুযোগ?

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অথচ বয়সের কারণে আবেদন করতে পারছিলেন না? তাঁদের জন্য বড় স্বস্তির খবর। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা এক ধাক্কায় পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। গত ৩০ অক্টোবর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। নতুন নিয়মে একাধিক পদের ক্ষেত্রে আরও বেশি বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

সরকারি ঘোষণা অনুযায়ী, সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই বয়সের ছাড় আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। আগে থেকেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যে অতিরিক্ত বয়সের সুবিধা পেতেন, তার পাশাপাশি এই ছাড় কার্যকর হবে।

নতুন নিয়মে Group-I পদে সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ থেকে বেড়ে ৩৭ বছর হয়েছে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে তা ৩৭ থেকে বেড়ে ৪২ বছর। বিশেষভাবে সক্ষম সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৪২ থেকে বাড়িয়ে ৪৭ বছর করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে তা ৪৭ থেকে বেড়ে ৫২ বছর।

অন্যদিকে, Group-II ও Group-II-A পদে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে। বিশেষভাবে সক্ষম সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তা ৪০ থেকে বেড়ে ৪৫ বছর হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে এই দুই বিভাগে আগে থেকেই ঊর্ধ্ব বয়সসীমা ছিল না।

সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বয়সের কারণে নিয়োগের সুযোগ হারানোর আশঙ্কায় থাকা বহু চাকরিপ্রার্থী নতুন করে আবেদন করার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.