চাকরি

SBI PO Recruitment 2026: ১,৫০০ শূন্যপদে নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া

ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ২০২৬ সালের প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে মোট ১,৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে।
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদনযোগ্য। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট-সহ ইন্টারভিউ। প্রিলিমিনারিতে ইংরেজি, রিজনিং ও গণিত থেকে প্রশ্ন থাকবে। মেইনস পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ—দুই ধরনের পরীক্ষা নেওয়া হবে।
সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা। এসসি, এসটি ও PwBD প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না। আগ্রহীরা SBI-এর কেরিয়ার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কিং ক্ষেত্রে উজ্জ্বল কেরিয়ার গড়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.