ক্রাইমরাজ্য

বিহারে চিকিৎসার নামে অঙ্গ পাচার: জরায়ু অপারেশনের আড়ালে দুটি কিডনি চুরি, মৃত্যুর পরে ED-র চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

বিহারের মুজাফ্ফরপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ও মানবতাবিরোধী ঘটনা, যা গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। সুনিতা দেবী নামের এক দরিদ্র মহিলা জরায়ুর সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করাতে যান। কিন্তু চিকিৎসার নামে তার দুটি কিডনি চুরি করে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনিতা।

২০২৪ সালের অক্টোবরে সুনিতা দেবী তার মা তেতরি দেবীর সঙ্গে মুজাফ্ফরপুরের ‘শুভকান্ত ক্লিনিক’-এ যান। সেখানে পবন কুমার ও ছদ্মবেশী ডাক্তার রবীন্দ্র কুমার ওরফে আর.কে. সিং অপারেশনের জন্য ২০,০০০ টাকা দাবি করেন। দরিদ্র পরিবারটি কষ্ট করে অর্থ জোগাড় করে অপারেশনে রাজি হয়। কিন্তু অপারেশনের পরে সুনিতার প্রস্রাব বন্ধ হয়ে যায়। পরীক্ষায় জানা যায়, জরায়ুর পরিবর্তে তার দুটি কিডনিই অস্ত্রোপচারের মাধ্যমে চুরি করা হয়েছে।

চিকিৎসার নামে প্রতারণা এখানেই থামেনি। অবস্থার অবনতি হলে তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকেও আরও ৪০,০০০ টাকা নেওয়া হয়। চিকিৎসা ও প্রতারণার নামে মোট ৬০,০০০ টাকা আদায় করে প্রতারকরা। শেষমেশ, ২১শে অক্টোবর ২০২৪ তারিখে মৃত্যু হয় সুনিতা দেবীর।

এই ঘটনায় সাকরা থানায় FIR দায়ের করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তদন্তে নামে এবং পবন কুমার ও রবীন্দ্র কুমারকে কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হিসেবে শনাক্ত করে। ২০২৫ সালের ১৭ই জুন ED পাটনার বিশেষ PMLA আদালতে চার্জশিট দাখিল করে এবং ১৭ই জুলাই আদালত তা গ্রহণ করে। অভিযুক্তদের বিরুদ্ধে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন ও IPC অনুযায়ী মামলা চলছে। পবন কুমার ইতিমধ্যে দোষী সাব্যস্ত হলেও, আর.কে. সিং-এর বিচার এখনও বিচারাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.