জেলা

রানাঘাটে জনরোষের মুখে তৃণমূল কাউন্সিলর বগাই দত্ত, গলায় ব্যানার- মাথায় টোপর পরিয়ে বিক্ষোভ

রানাঘাটে জনরোষের মুখে পড়লেন রানাঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বগাই দত্ত। রবিবার শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একদল ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, বিক্ষোভের একপর্যায়ে তাকে মারধর করা হয়। পাশাপাশি তার গলায় ব্যানার ঝুলিয়ে এবং মাথায় টোপর পরিয়ে প্রকাশ্যে অপমান করার ঘটনাও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন বিষয়ে প্রভাব খাটানোর অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই এদিন তাকে সামনে পেয়ে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে ফেটে পড়েন বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনতার হাত থেকে বগাই দত্তকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও গ্রেপ্তারের খবর মেলেনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে কাউন্সিলর বগাই দত্তের পক্ষ থেকে অভিযোগগুলির বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.