জেলা

উদ্দীপক ওষুধ সেবনে যুবকের যৌন উত্তেজনায় মৃত কিশোরী

উদ্দীপক ওষুধ সেবনের ফলে যুবকের হাতে মৃত এক কিশোরী, ঘটনাটি ঘটে কানপুরের শিবরাজ পুরের এক গ্রামে।  ওষুধ সেবনের পর যুবক দুই বার শারীরিক সম্পর্ক করে ওই কিশোরীর সাথে।সাত ঘন্টা নগ্নতার কারণে ঠান্ডা লেগে মৃত্যু হয় মেয়েটির।
গত ১৪ ডিসেম্বর শিবরাজপুরের এক কৃষকের ১৭ বছর বয়সী মেয়ের মৃতদেহ একটি ঘরের মধ্যে আধা-নগ্ন অবস্থায় পাওয়া যায়।
পুলিশি জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্তের পর মঙ্গলবার পাওয়া যায় রিপোর্ট সেখানেই প্রকাশ্যে আসে এই তথ্য। রবিবার মেয়েটির ময়না তদন্তের রিপোর্ট তিনজন চিকিৎসকের একটি প্যানেল দ্বারা ভিডিওগ্রাফিসহ সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রেমিক যুবক ওই মেয়েটিকে প্রায় সাত ঘণ্টা নগ্ন অবস্থায় রাখে ও যৌন উদ্দীপক ওষুধ সেবন করে দু’বার যৌন সম্পর্ক করে। সাত ঘন্টা নগ্ন অবস্থায় থাকার ফলে মেয়েটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির শরীর শক্ত হতে দেখে যুবক ওই অবস্থায় মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। তারপরই হয় মেয়েটির মৃত্যু।রিপোর্ট পাওয়ার পরই পুলিশ প্রেমিককে গ্রেপ্তার করে ।
ওই মেয়েটির পরিবারের সব সদস্যরা আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। মৃতার পরিবার থেকে খবর দেওয়ার পর পুলিশ ফরেনসিক টিমসহ পৌঁছে ঘটনাস্থলে।
তদন্তের সময়, মৃতার সঙ্গে রাতে ওই থাকা বড় ভাইয়ের মেয়ে একজন যুবকের আগমনের কথা জানায় পুলিশকে । তার বিবরণ থেকে , পুলিশ নিভেদা গ্রামের বাসিন্দা কুলদীপ কুমার ওরফে শোভিতকে খোঁজ শুরু করে। ওই যুবকের গ্রাম
মেয়েটির গ্রাম থেকে ২০ কিলোমিটার দূরে। কুলদীপ জিজ্ঞাসাবাদের সময় বলে , মেয়েটির পরিবারের অনুপস্থিতির সুযোগে সে রাত সাড়ে ৮ টার সময় বাড়িতে যায় সকালে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হতে দেখে সে পালিয়ে যায় সেখান থেকে ।
ঘটনার পরে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় ও তাকে জেলে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.