জেলা

শিলিগুড়ি শহরকে পরিকল্পিত উন্নয়নের রূপরেখায় আবৃত করবার লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদদের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি শহরকে পরিকল্পিত উন্নয়নের রূপরেখায় আবৃত করবার লক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদদের সাথে বৈঠক করলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে।

আজ মেয়র মেয়র পারিষদ এবং কাউন্সিলারদের সাথে এক দীর্ঘকালীন বৈঠক করেন যেখানে কিভাবে শিলিগুড়ি শহরকে যানযট মুক্ত করতে পারা যায় এবং কিভাবে আবর্জনা ঠিক মতো ফেলতে দেওয়ার ব্যাবস্থা করা যায়।এদিন মেয়র জানান এই বিষয়ে জনগনকেও এগিয়ে আসতে হবে।

শিলিগুড়ি পুরসভা তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়েছে জনগন।সেই জনগন যদি সহায়তা না করে তবে শিলিগুড়ির উন্নয়ন কিভাবে হবে।আমরা শিলিগুড়িকে ভারতের দশটি উন্নত শহরের মধ্যে একটি তৈরী করতে চাই। শিলিগুড়িতে একদিন আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হবে বলেও দাবী করেন মেয়র।

তিনি আরো জানান আমরা জানি জলের সমস্যা নিয়ে জেরবার মানুষ হয়ত কিছুটা বিরক্ত ও তবুও আমরা চেষ্টা করছি যাতে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডের মানুষ জল পায়। পার্কিং নিয়েও চিন্তা করছি আমরা।আশা করছি দুয়েক মাসের মধ্যে পার্কিং সমস্যার সমাধান করে দিতে পারব আমরা। মেয়রের সাথে এদিন ডেপুটি মেয়র এবং এম এম আই সি মানিক দেও পার্কিং সমস্যার কথা তূলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.