Uncategorizedবিদেশ

চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারতের পক্ষ থেকে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তবে বাংলাদেশ উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সেরকম ভাবে কোনদিনও না থাকায়, তারা কম খরচে সেই পরিষেবা পেতে ভারতের ওপর নির্ভরশীল ছিল। তবে এবার বাংলাদেশে কোন দেশকে বিকল্প হিসেবে বেছে নিল?

বাংলাদেশে কোনদিনও উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা ছিল না। তাই খুব স্বল্প খরচের মধ্যে উন্নতমানের চিকিৎসা পেতে ওপার বাংলার মানুষ সব সময় নির্ভরশীল ভারতের ওপর। তবে বর্তমান পরিস্থিতিতে পদ্মপাড়ের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে থাকায়, ভারতের পক্ষ থেকে পেশা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। সেই কড়াকড়ি নিয়মের জন্য অনেক মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন চিকিৎসার জন্য ভারতে আসতে ব্যর্থ হচ্ছে। তাই বাংলাদেশের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

বর্তমানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দিয়েছে ভারত। তাই জন্য বারংবার অন্তর্ভুক্তির সরকারের শাসনকালে ভারতের দিকে এসেছে আক্রমণ। যার জন্য সীমান্তে বেড়েছে নিরাপত্তা। এছাড়াও বারংবার বেড়া দেওয়ার ক্ষেত্রে ওপার বাংলার তরফ থেকে বাধা প্রাপ্ত হওয়ায়, দুই দেশের সম্পর্ক বেশ গম্ভীর হয়ে রয়েছে। তবে এরই মধ্যে মোঃ ইউনূসকে দেখা গিয়েছে চীন সফরে যেতে। তারপরই সামনে এসেছে চীনের বিদেশ মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে যাতে বাংলাদেশি রোগীদের জন্য স্বল্প খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। এমনকি শোনা গেছে কুনমিং শহরের ৩ থেকে ৪টি হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার চীনকে বিকল্প হিসেবে বেছে নিলেও সেখানে যাওয়ার যাত্রা পথ কতটা সুলভ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.