বয়স ৯০,পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালি গ্রামের বাসিন্দা।তার অপরাধ স্বামীর ফেলে যাওয়া অবশিষ্ট সম্পত্তি বিক্রির টাকা তিনি ছেলেদের দেননি। সেই জন্য এই বয়সে এসেও ঠান্ডায় কুঁড়েঘরে বসবাস করতে হচ্ছে তাকে। হাত পুড়িয়ে নিজের রান্না তিনি নিজেই করেন। ছেলেদের বক্তব্য,”মা নিজের একাউন্টে রাখা টাকা আমাদেরকে দেননি, তাই আমরা মায়ের দেখাশোনা করবো না।”
স্বামীহারা ৯০ বছরের বৃদ্ধা। দুই ছেলে ছেলেদের স্ত্রী ও নাতি নাতনিদের দিয়ে ভরা সংসার তার। তবু বাড়ির বাইরে প্রতিবেশীদের করে দেওয়া কুটিরে থাকতে হয় তাকে। ওই বৃদ্ধার ছোট ছেলে উত্তম মাল বলেন,”তাঁর শাশুড়ি তাঁদের কাছে থাকতে চাননি। তিনি নিজের ইচ্ছায় একাই থাকেন।” এলাকাবাসীর থেকে জানা যায়,”ওই বৃদ্ধা নিজেরও সম্পত্তি বিক্রির কিছু টাকা নিজের একাউন্টে রেখেছেন। সেই টাকার নিজের ছেলেদেরকে না দেওয়ায় তাকে কেউ দেখেনা। অথচ দুই ছেলেই সোনার কাজ করে যথেষ্ট আর্থিক স্বচ্ছলতা রয়েছে তাদের।
বারবার এই নিয়ে পুলিশ হস্তক্ষেপ করলেও কোন পরিবর্তন দেখা যায়নি ঘটনার।







