কলকাতা

কলকাতায় আজ ‘তিরঙ্গা যাত্রা’, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

স্বাধীনতা দিবস উপলক্ষে এবার প্রথমবার ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই উপলক্ষে সোমবার, ১০ অগস্ট কলকাতায় আয়োজন করা হয়েছে বিশাল ‘তিরঙ্গা যাত্রা’। ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই মিছিল। প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বড় জমায়েতের কথা মাথায় রেখে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক রাস্তায় যান চলাচল ও পার্কিংয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আরআর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, ময়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে পার্কিং নিষিদ্ধ থাকবে।
এছাড়া বিদ্যাসাগর সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড ও এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ থাকছে। তবে LPG, CNG, জ্বালানি, অক্সিজেন, ওষুধ, দুধ, মাছ, ফল ও সবজি বহনকারী জরুরি যান ছাড় পাবে।

ভিড়ের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্য রাস্তাতেও যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। তাই নিত্যযাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.