জেলাসম্পাদকীয়

বারাসাত বড়বাজার ব্যবসায়ী সমিতির লক্ষ্মী পুজো

গত দু’বছরের কঠিন সময়ে তছনছ হয়ে গিয়েছিল অনেকের জীবন। কোভিডে মৃত্যুর পাশাপাশি রুজি-রুটি হারিয়েও পথে বসতে হয়েছিল অনেক পরিবারকে। এ বছর পরিস্থিতি যখন পাল্টেছে, জীবন যখন ফের স্বাভাবিক ছন্দে ফিরছে, তখন সেই দুঃস্বপ্নের দিনগুলো আর যাতে ফিরে না আসে, তার জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ধনদেবীর কাছে প্রার্থনা জানালেন, বারাসাত বড়বাজার ব্যাবসায়ী সমিতি সদস্যবৃন্দ।এখানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখার্জী, বাজার কমিটি সভাপতি জগন্নাথ পাল, পুজো কমিটি সভাপতি শোনু মুখার্জী, পুজো কমিটি সেক্রেটারি বলয় দে, ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস দাশগুপ্ত সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। লক্ষ্মী দেবীর আরাধনার আজ তৃতীয় দিনে গরিব ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.