একের পর এক এশিয়ার দেশ গুলিতে ভূমিকম্প । চীন-জাপানের পর এবার তীব্র ভূমিকম্পন ভারতের হিমাচল থাম্বা থেকে চণ্ডীগড়ে । এশিয়ার দেশ গুলি দু-দিনে একে পর এক ভূমিকম্পের কেঁপে উঠছে। এবার তীব্র কম্পন অনুভূত হয় হিমাচলে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, হিমাচলের চাম্বা জেলায়, রিখটার স্কেলে এর তিব্রতা ছিল ৫.৩। হিমাচলের পাশাপাশি জম্বু ও কাশ্মিরেও ভূকম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালির বাসিন্দারাও সেই কম্পন অনুভব করেছেন। এমনকি, চণ্ডীগঢ় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এদিকে, হিমাচলের ভূমিকম্পের কিছুক্ষণ আগে কাশ্মীর উপত্যকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় হিমাচল প্রদেশে। মূলত চাম্বা জেলায় ভূমিকম্প হলেও, মানালির বাসিন্দারাও সেই কম্পন অনুভব করেছেন। এমনকি, চণ্ডীগঢ় সহ উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এদিকে, হিমাচলের ভূমিকম্পের কিছুক্ষণ আগে কাশ্মীর উপত্যকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায় ।
উল্লেখ, চিনের পর জাপানে বিধ্বংসী ভূ-কম্পন হয়। তাইওয়ানে ৯ জন নিহত হয়। আহত হাজারেরও বেশি। বৃহস্পতিবার ভোরে চিন পরে জাপানে কাম্পন অনুভত হয়। আর এক সপ্তাহের মধ্যে ভারতের একাংশ কাঁপল।
গবেষকদের মতে, এই ভূমিকম্প বিভিন্ন কারণে হয়ে থাকে যার মধ্যে ভুগাঠনিক কারণ- ভূত্বক গঠনকারী পাতের সঞ্চালন, তাপীয় সংকোচন, অগ্ন্যুৎপাত, নবীন ভঙ্গিল পর্বতের উত্থান, এইসব কারনের ফলে ভুমিকম্পন হয়।







