জেলা

রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকান্ড মালদায়

রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকান্ড। আর এই অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুর থানা পাড়া এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা পাড়ার বাসীন্দা গৌতম দাসের বাড়িতে রান্নাবান্নার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায়। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গ্যাস এজেন্সি সহ দমকল দপ্তরে। খবর পেয়ে গ্যাস এজেন্সির এক কর্মী ঘটনাস্থলে গিয়ে দক্ষতার সাথে গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, আগুনে ওই পরিবারের আসবাবপত্র পুড়ে প্রায় লাখ খানেক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.