Uncategorized

একই পরিবারের পাঁচ সদস্যের রহস্য মৃত্যু! আত্মহত্যা-নেপথ্যে অন্য কারণ!

একই পরিবারের পাঁচ সদস্যের রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে মুক্তা প্রসাদ থানা এলাকার অন্ত্যোদয় নগরে।

স্থানীয় সূত্রে দাবি, আর্থিক অনটনের মধ্যে দিয়ে তারা জীবন যাপন করছেন। প্রাথমিক অনুমান আর্থিক অনটনের জেরেই তারা আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকানেরের পিবিএম হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত শুরু করেছে এসপি তেজস্বিনী গৌতম এবং পুলিশের দল। ফরেন্সিক ল্যাবরেটরির দল এবং ডগ স্কোয়াডও নিয়ে যাওয়া হয়েছে। সার্কল অফিসার হিমাংশু জানিয়েছেন, এই আত্মহত্যার সঠিক কারণ জানতে হবে, তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.