ক্রাইম

কান্দিতে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ; অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে !

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বহড়া গ্রামের বাসিন্দা পাপিয়া সাহা । মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। পাপিয়া সাহার পরিবারের লোকেরা ঝুলন্ত অবস্থায় পাপিয়া সাহাকে দেখে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে পাপিয়া সাহাকে। তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা পাপিয়া সাহাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত পাপিয়া সাহার দেহ ময়নাতদন্তের জন্য বুধবার কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। জানাজায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক অত্যাচার করত পাপিয়ার সাহার উপর এবং তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে পাপিয়া সাহার শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ পাপিয়া সাহার বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে। ঘটনার পর থেকে পাপিয়া সাহার শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

যদিও পাপিয়া সাহার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে কান্দি থানার পুলিশ আটক করে রেখেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় এবং শোকাহত পাপিয়া সাহার পরিবার সহ এলাকার বাসিন্দারা। এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন পাপিয়া সাহার বাপের বাড়ির লোকজন। সামগ্রিক ঘটনা তদন্ত ইতি মধ্যেই শুরু করে খতিয়ে দেখছে কান্দি থানার পুলিশ পাপিয়া সাহার মৃত্যুর কারণ শুধুই কি আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরো বড় কোন রহস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.