নিজস্ব সংবাদদাতা: বাসন্তীর ভাঙ্গন খালি এলাকায় কুমির উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চঞ্চল্য ছড়ায় ভাঙ্গা খালির নদী সংলগ্ন এলাকায়। মৎস্যজীবীদের জালে হঠাৎই একটি কুমির ঢুকে পড়ে, তারপরে সেই কুমির দেখে আতঙ্কিত হয়ে যায় মৎস্যজীবীরা।
গ্রামবাসীরা দেখতে পেয়ে তড়িঘড়ি বনদপ্তরের খবর দিলে, বনদপ্তরের আধিকারিকরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় ও সুন্দরবনে ছেড়ে দেয়।
এতদূরে কিভাবে এই কুমির এখানে এলো, তা বনদপ্তরে আধিকারিকরা খতিয়ে দেখছে। মনে করা হচ্ছে, খাদ্যের অভাবে বারবারই লোকালয়ে ডুকছে কুমির। এর আগেও কাকদ্বীপে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল কুমির।







