স্বাস্থ্য

শরীরে কোনও উপসর্গ নেই, তবু বিপদ! ‘নীরব ঘাতক’ হাই ব্লাড প্রেশার নিয়ে সতর্ক চিকিৎসক

অনেক সময় অকারণে ক্লান্তি, মাথা ঘোরা কিংবা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠাকে সাধারণ দুর্বলতা বলে এড়িয়ে যান অনেকে। কিন্তু শরীরের এই ছোটখাটো ইঙ্গিতের আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় বিপদ। কারণ, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বহু ক্ষেত্রেই কোনও নির্দিষ্ট উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধে। সেই কারণেই চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘নীরব ঘাতক’।
ম্যাক্স হাসপাতাল, দ্বারকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ডা. অমিত পেন্ধারকর জানিয়েছেন, মাথাব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় বা ক্লান্তি রক্তচাপ বাড়লে দেখা দিতে পারে। তবে এগুলি অন্য কারণেও হতে পারে। ফলে কোনও উপসর্গ না থাকলেই রক্তচাপ স্বাভাবিক—এমন ধারণা বিপজ্জনক।
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং কিডনির গুরুতর ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। তাই নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ চিকিৎসকদের।
তবে একবার রক্তচাপ বেশি এলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। মানসিক চাপ, শারীরিক পরিশ্রম বা কফির কারণেও সাময়িকভাবে চাপ বাড়তে পারে। তাই নিয়ম মেনে একাধিকবার মেপে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিয়মিত হাঁটাচলা, নুন কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান-মদ্যপান এড়িয়ে চলাই পারে ঝুঁকি অনেকটাই কমাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.