দেবী দুর্গার আরাধনার মাঝে বড় পর্দায় নারী শক্তিকে তুলে ধরল ‘দেবী চৌধুরানী’ সিনেমা। দেবী চৌধুরানী চরিত্রে সকলের নজর কেড়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। এরই মধ্যে সামনে এই সিনেমার মোশন পোস্টার। এমনকি পর্দা এসেছে এই সিনেমার টিজার। এবার ট্রেলারের মাধ্যমে সমাজ মাধ্যমের ঝড় তুলল দেবী চৌধুরানী সিনেমা।
বাংলা ইন্ডাস্ট্রির একের পর এক বিগ বাজেট সিনেমার মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে দেবী চৌধুরানী সিনেমা। এই গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে সন্ন্যাসী দেবী চৌধুরানীর বিদ্রোহের গল্পকথায়। সেখানেই দেবী চৌধুরানী প্রথম জীবনের গল্প তুলে ধরা হয়। যেখানে দেখানো হয়েছে তিনি ছিলেন আর পাঁচ জোনের মতো সাধারণ এক গৃহবধূ। যেখানে বিয়ে করে স্বামী ও পরিবার নিয়ে জমিয়ে সংসার করার একরাশ স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পাড়ি দিয়েছিলেন প্রফুল্ল গৃহবধূ। তবে তাকে সেই শ্বশুর বাড়ি ছাড়তে হওয়ায় সামাজিক প্রশ্নে জর্জরিত হতে হয়। তারপর সেখান থেকে কিভাবে ভবানী পাঠকের অস্ত্রের সাহায্যে বিদ্রোহী সন্ন্যাসী হয়ে ওঠে সেই গল্পই তুলে ধরা হয়েছে।
১৭৭০ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের অত্যাচারে উত্তপ্ত ভারতবাসী সেই সময় গর্জে ওঠেন দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ও ‘দেবী চৌধুরানী’ উপন্যাসের অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। যার পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। এই সিনেমায় শুধুমাত্র দেবী চৌধুরানী চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জী মুগ্ধ করেছে এমনটাই নয়। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। পাশাপাশি প্রফুল্ল চরিত্রের সতীনের চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। পাশাপাশি প্রফুল্লের শ্বশুরের চরিত্র থাকবেন সব্যসাচী চক্রবর্তী। একই সিনেমায় বাবার সঙ্গে তার পুত্র অর্জুন চ্যাটারজিকেও দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়। পাশাপাশি নিশি চরিত্রে দেখা গিয়েছে বিবৃতি চট্টোপাধ্যায়কে। এবার এই সিনেমার ট্রেলারে মন্ত্রমুগ্ধ হলো দর্শকমহল। এবার শুধু দেখার এতগুলো বিগ বাজার সিনেমার মধ্যে দেবী চৌধুরানী কতটা জায়গা করে নিতে পারে।







