জেলা

বাবার সামনে ভাই খুন! জমি বিবাদে রক্তাক্ত বেলগ্রাম, অভিযুক্ত এখনও পলাতক

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত বেলগ্রামে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে ঘটল রোমহর্ষক খুন। বৃহস্পতিবার গভীর রাতে পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। মৃতের নাম ফরজ শেখ (৩৫)। অভিযোগ, তাঁকে কুপিয়ে খুন করেছে তাঁরই ছোট ভাই আসাই শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল। একফালি জমিতে পাশাপাশি দুই ভাইয়ের বসবাস—একপাশে পাকা বাড়ি ফরজ শেখের, আর অন্যপাশে কাঁচা ঘরে থাকত আসাই। বৃহস্পতিবার রাতে দু’জনেই নেশাগ্রস্ত অবস্থায় শুরু হয় বচসা, যা মুহূর্তেই রূপ নেয় হিংসাত্মক সংঘর্ষে।

অভিযোগ, বাবা তকি শেখের সামনেই ধারালো অস্ত্র হাতে বড় ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আসাই। একের পর এক কোপে লুটিয়ে পড়েন ফরজ। পরিবারের লোকজন চোখের সামনে ঘটনা ঘটতে দেখলেও কিছুই করতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরজ শেখের।

যেখানে সন্তানদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে সন্তানের চোখের সামনেই বাবাকে খুন হতে দেখেছে ফরজ শেখের নাবালক পুত্র। ফুঁপিয়ে কেঁদে সে বলেছে—”আমার বাবার খুনি কাকাকে যেন ফাঁসি দেওয়া হয়।”

ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্ত আসাই শেখ। এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে প্রশ্ন উঠছে—এত বড় ঘটনা ঘটেও কেন এখনও ধরা পড়ল না খুনি?

বেলগ্রামের মানুষের মুখে এখন একটাই প্রশ্ন—এই খুনের বিচার আদৌ মিলবে তো?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.