ক্রাইম

সেকেন্দ্রাবাদ স্টেশনে ৬০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার! গ্রেফতার ১৯ বছরের যুবক, সামনে আসছে আন্তঃরাজ্য চক্রের যোগ

সেকেন্দ্রাবাদ রেলস্টেশনে বড়সড় জাল নোট পাচার চক্রের পর্দাফাঁস। রেল পুলিশের (GRP) সঙ্গে যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট উদ্ধার করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। উদ্ধার হওয়া জাল নোটের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
এই ঘটনায় ১৯ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজস্থানের জয়পুর থেকে মুম্বইয়ে জাল নোট পাচারের উদ্দেশ্যেই ওই যুবক সেগুলি নিয়ে যাচ্ছিল। সেকেন্দ্রাবাদ স্টেশনে তল্লাশির সময় তার কাছ থেকে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে আন্তঃরাজ্য জাল নোট পাচার চক্রের সম্ভাব্য যোগসূত্র। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে জাল নোট তৈরি ও সরবরাহ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের শিকড়ে পৌঁছনোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.