২০০০ টাকার নোট বদলে নেওয়ার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর। হাতে আর মাত্র ১৫ টা দিন। বেশ কয়েক মাস আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( RBI ) একটা বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ – এর মধ্যে বাজার থেকে সমস্ত ২০০০ টাকার নোট তুলে নেওয়া হবে। তাই এই কয়েকদিনের মধ্যেই ব্যাংকে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নেওয়ার অনুরোধ করেছে কেন্দ্র সরকার।
এবার ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা করল অ্যামাজন। একটি টুইট করে অ্যামাজন সংস্থা জানায়, এতদিন বাড়িতে বসেই অ্যামাজন পে ক্যাশ লোড-এর মাধ্যমে ২০০০ টাকার নোট জমা করা যেত। তবে এখন থেকেই সেই সুবিধা আর দেওয়া হবে না। পাশাপাশি আরো জানায়, ক্যাশ অ্যান্ড ডেলিভারি প্রক্রিয়াতেও ২০০০ টাকা নোট নেওয়া হবে না।
প্রসঙ্গত, এর আগেও কেন্দ্র সরকার ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিল। সেই সময় জনসাধারণকে বিরাট ঝক্কির সম্মুখীন হতে হয়েছিল। তাই এবার যাতে কাউকে কোনো ঝামেলা পোহাতে না হয় তাই অনেক আগে থেকেই নোট বাতিলের ঘোষণা করেছিল RBI।







