নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের প্রাচীণ ঐতিহ্যবাহী পূজোর মধ্যে অন্যতম জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ পরিবারের মনসা পুজো এবং মেলা।তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুর সঙ্গে এই মেলায় বদলেছে খাবারের তালিকা অতীতে ঢাপের খই,মোয়া, গজা,জিলিপির জায়গায় বর্তমানের তালিকায় স্থান করে নিয়েছে চাউমিন,মোমোর সঙ্গে নতুন স্বাদের জিলিপি।
গত বছর থেকে রাজবাড়ির মেলায় ঘুরতে আসা আমজনতার নজর কেড়েছে সম সুশান্ত পালের হাতে তৈরি বিভিন্ন ফল দিয়ে তৈরি জিলিপি।এবারে রাজবাড়ির মনসা পূজোর মেলায় সম সুশান্ত তৈরি করেছে আনারস,আম এবং চকলেট জিলিপি ।আর এতেই বাজিমাৎ, প্রতিদিন এই বিশেষ জিলিপি খেতে ভীড় জমাচ্ছে মেলায় আসা আট থেকে আসি।
এই প্রসঙ্গে আনারসের জিলিপি বিক্রেতা সম সুশান্ত পাল জানান,গত বছর থেকে বিভিন্ন ফল দিয়ে তৈরি নতুন স্বাদের জিলিপি মানুষের মন জয় করেছে,এবারেও রাজবাড়ি মনসা পুজো উপলক্ষে আয়োজিত মেলায় আসা সবার মুখেই তুলে দিতে পারছি এই ফ্রুট জিলেপি,এটাই বড় আনন্দের বিষয়।







