বাড়ির সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আগুনে ঝলসে শেষ হয়ে গেলো পুরো পরিবার। জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে স্বামী- স্ত্রী সহ তিন সন্তান। ঘটনাটি ঘটেছে রাজস্থানে জয়পুরে।
পুলিশ সূত্রে খবর, রাতে গোটা পরিবার যখন নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে ঠিক সেই সময়েই তাঁদের বাড়ির সিলিন্ডার ফেটে ব্যাপক বিস্ফোরণ হয়।
সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ঘুমন্ত অবস্থায় জ্যান্ত পুড়ে মৃত্যু হয় স্বামী স্ত্রী সহ তিন খুদে সন্তানের। আগুন দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি খবর দেয় দমকল বাহিনীকে,তবে দমকল বাহিনী নির্দিষ্ট সময় পৌঁছনোর আগেই শেষ হয়ে যায় গোটা পরিবার।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির গ্যাস সিলিন্ডারের খোলা ছিল রেগুলেটরি। যা থেকে গ্যাস লিক করে দুর্ঘটনায় ঘটেছে।দুর্ঘটনায় মৃতরা হলেন রাজেশ (২৬), স্ত্রী রুবি (২৪) তাঁদের তিন সন্তান ৭ বছরের ইশু, ২ বছরের দিলখুশ এবং তৃতীয়জনের বয়স ছিল ১। বিহারবাসী ওই দম্পতি কাজের সূত্রে এসেছিলেন জয়পুরে।যে বাড়িতে তাঁদের মৃত্যু হয়েছে সেখানে ভাড়া থাকতেন তাঁরা। পরিবারের এমন করুণ পরিণতিতে শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।







