নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পরিবেশ রক্ষা ও বিশ্ব উষ্ণায়ণ রোধের ডাক দিয়ে সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার না না প্রান্তে সাইক্লোথন আয়োজিত হল, এদিন মারওয়ারী যুব মঞ্চ ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সহযোগিতায় শহরের রেল স্টেশন থেকে উল্লাশ পর্যন্ত সাইকেল যাত্রায় যোগ দেয় তিন শতাধিক সাইকেল আরোহি, এছাড়াও বিল্বগ্রাম ইচ্ছেডানা ক্লাব, বর্ধমান রোডিশ মোটরসাইকেল ক্লাব, সাদিপুর অ্যাথলেটিক ক্লাব, কনকপুর সাহায্যের হাত ক্লাব, জামালপুর ইচ্ছে , মিলিত প্রয়াস, এন.সি.সি, বৃক্ষবন্ধু সহ মোট ৪১টি সংগঠনের সহযোগিতায় বর্ধমান ২, জামালপুর, গলসি আউশগ্রাম সহ জেলার ১৪টি ব্লকে সাইকেল যাত্রা আয়োজিত হয় এদিন।
আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান “জি-২০ র আলোচনায় পরিবেশ ও জলবায়ু কে গুরুত্ব দিতে ও রাষ্ট্রনেতাদের এই নিয়ে নজর কাড়তে এদিন ২০ টি দেশের ৩০০ টি শহরে সাইকেল যাত্রা আয়োজিত হল, পূর্ব বর্ধমান জেলায় এদিন একসাথে বিভিন্ন রাইডে আনুমানিক ৩০০০ সাইকেল আরোহি অংশ নিয়েছিলেন, জেলায় সেরা সহকারী সংগঠনের পুরস্কার পাচ্ছে ৪ বেঙ্গল এন.সি.সি. সর্ব্বোচ্চ সাইকেল আরোহি সহ এই যাত্রায় অংশ নেওয়ার জন্য”।







