রাজ্য

কলকাতায় যুব ছাত্র অধিকার মঞ্চের অভিনব মিছিল

আজ যুব-ছাত্র অধিকার মঞ্চের ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীরা মিছিলে অংশ নিলেন অভিনব উপায়ে। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানরত যুব-ছাত্র অধিকার মঞ্চের অবস্থান-আন্দোলনের আজ ৯৯৮তম দিন। স্কুল সার্ভিস কমিশনের অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে নবম-দ্বাদশ যুব-ছাত্র অধিকার মঞ্চ সার্বিকভাবে বঞ্চিত। তাই অবিলম্বে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যোগ্য বঞ্চিত প্রার্থীদের নিয়োগ সম্পন্ন করতে হবে বলে দাবি জানায় যুব-ছাত্র অধিকার মঞ্চ। যতদিন পর্যন্ত তাঁদের নিয়োগ না হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁদের এই অবস্থান-আন্দোলন চলবে বলে জানিয়েছেন যুব-ছাত্র অধিকার মঞ্চের আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.