অনুর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন ভারত। রবিবার কিংস কাপে বাংলাদেশকে হাড়িয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। রবিবার ভূটানের রাজধানী থিম্পুতে হয়েছিল এই টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশকে ২-০ গোলে হারায় ভারত। দুই গোলদাতা ভরত লাইরেনজাম ও লেভিস জংমিনলুম। প্রতিপক্ষ দলকে বল জালে জড়ানোর কোন সুযোগই দেয়নি ভারত।
রবিবার খেলা শুরুর ৮ মিনিটে প্রথম বল জালে জড়ায় ভারত, ১ গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি করে ভরত ও তাঁকে বল পাস করেন লেভিস। শুরুতে গোল পেয়ে ভারত আরও শক্তিশালী ভাবে তাদের ওপর আছড়ে পড়ে। ভারত চেষ্টা করে বিরতির আগে আরও এক গোলের ব্যবধান করতে। কিন্তু পারে না তবে ৭৩ মিনিটে দ্বিতীয় গোল হয় ভারতের নামে। এই গোলটি নিজের নামে করেন লেভিস। শেষ মুহূর্তে বাংলাদেশ গোল করার জন্য মরিয়া হয়ে পরলেও কিছু করার ছিল না।







