রাজ্য

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে বৃহৎ কর্মসূচি, তার পূর্বে ভার্চ্যুয়াল বৈঠক

আগামী মাসের গোড়াতেই বকেয়া আদায়ের জন্য রাজধানীতে বৃহৎ কর্মসূচি তৃণমূলের। ১, ২ ও ৩ অক্টোবর দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও ধর্নায় সামিল হতে চলেছেন। নেতৃত্ব দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ তারিখ রাজঘাটের ধর্নায় থাকার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

 

প্রসঙ্গত উল্লেখ্য, ‘দিল্লি চলো’র ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, গান্ধীজয়ন্তীতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির রাজপথে সরব হবে তৃণমূল কংগ্রেস। দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও হয়। তবে দিল্লি পুলিসের অনুমতি মেলেনি।

 

বিশেষভাবে উল্লেখ্য, ব্লকে ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অভিষেকের বক্তব্য পৌঁছে দেওয়া হবে বলেই খবর তৃণমূল সূত্রে। অভিষেক স্বয়ং যেহেতু এই কর্মসূচির মূল উদ্যোক্তা, সেই কারণে তিনি নিজেই গোটা বিষয়টি সম্পর্কে দলের সবাইকে জানাতে তৎপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.