অনেক চেষ্টার পরেও জয় পেলনা। আই এস এলের চলতি ম্যাচে জামশেদপুরের বিপক্ষে শুরুটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। একাধিক গোলের সুযোগ পেয়েও মিস করে ইস্টবেঙ্গল এবং এই গোল মিসের কারণে তিন পয়েন্ট তাদের হাত থেকে বার হয়ে যায়। জামশেদপুরের ম্যাচে তিন পয়েন্ট হাত ছাড়া হলেও ৩০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার হায়দ্রাবাদ এফ সি র বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে লাল-হলুদ। ম্যাচ শেষে এক প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গলের হেড কোচ বলেন, আমরা সবে মরশুম শুরু করছি অনেক কিছুই ক্রমশ উন্নতি হবে। তবে দলের ছেলেরা যা খেলছে আমি তাতেই সন্তুষ্ট। অনেক সুযোগ পেয়েছি আমরা। যদি শুরুতেই গোল পেতাম তো গল্পটাই পুরো পাল্টে যেত। কারণ প্রতিপক্ষ তারপর গোল করার জন্য মরিয়া হয়ে পড়তো ঠিক তখনই আমরা আরও আক্রমণ করতে পারতাম। ডুরান্ডের মরশুম শুরু করে লাল হলুদ সবুজ মেরুনকে হারিয়ে। কিন্তু গ্রুপ পর্বে মোহনবাগান হারলেও ফাইনালে ডুরান্ড কাপ হাতে তুলে কুয়াদ্রাতের দলকে ধামাচাপা দিয়ে দেয়। দেখা যাক আই এস এলে কি হয় ইস্টবেঙ্গলের।
Read Next
November 12, 2026
বিরাটের পরামর্শেই সাফল্য? অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরির পর ভাইরাল আর্যবীর শেহওয়াগের পুরনো ভিডিও
November 12, 2026
দিল্লির অধিনায়কত্বে থাকতে নারাজ অক্ষর প্যাটেল! সৌরভের চিন্তা বাড়িয়ে নেতৃত্বের দৌড়ে নতুন মোড়
November 11, 2026
ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে জায়গা করে নিলেন সুনীল ছেত্রী
November 11, 2026
মালদ্বীপকে হারিয়ে নকআউটে ভারত, জয়ের নায়ক সুহেল ভাট
November 10, 2026
স্ত্রীর জন্মদিনে সচিনের আবেগঘন বার্তা, এক লাইনের শুভেচ্ছাতেই প্রকাশ পেল অঞ্জলির প্রতি ভালোবাসা
November 10, 2026
পাঞ্জাবের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন অর্শদীপ!
Related Articles
Check Also
Close







