জেলা

স্কুলে শিক্ষক শিক্ষিকাদের হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের আচরন যদি এমন হয় কি শিখবে ছাত্রছাত্রীরা? এমন প্রশ্ন আজ হাওড়ার একটি স্কুলে। স্কুলের মধ্যেই চললো শিক্ষক শিক্ষিকাদের হাতাহাতি। হাওড়ার সাঁত্রাগাছির কেদারনাথ ইনস্টিটিউশনের ঘটনায় উত্তাল গোটা স্কুল চত্বর। স্কুলের দূর্নীতির বিরুদ্ধে শিক্ষাদফতরে অভিযোগ করেন স্কুলেরই কিছু শিক্ষক শিক্ষিকা।

সেই অভিযোগের ভিত্তিতেই আসে শিক্ষা দফতরের চিঠি। আর সেই চিঠিকে ঘিরে গন্ডগোলের সুত্রপাত।কেন করা হলো অভিযোগ? এই অভিযোগে জয়ন্ত মন্ডল নামে এক শিক্ষককে স্কুলেরি অন্য শিক্ষকরা হেনস্থা করে, আর তারই প্রতিবাদ করে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা।

প্রতিবাদী শিক্ষক শিক্ষিকাদের ওপর হামলার অভিযোগ অন্য শিক্ষক শিক্ষিকাদের। চললো হাতাহাতি, আহত দুই শিক্ষককে নিয়ে আসা হলো হাওড়া হাসপাতালে। ঘটনার তদন্তে আসে চ্যাটার্জীহাট থানার পুলিশ। ঘটনায় রীতিমতো শোরগোল এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.