সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
বয়স মাত্র ২ বৎসর ৯ মাস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল পিংলা থানার অন্তর্গত মোহনপুর এলাকার ছোট্ট মেয়ে সানা পারভীন, পিতা শেখ সাবীর পেশায় ডক্টর, মা তাহেরা খাতুন গৃহবধূ, শিশুদের বইয়ে থাকা পশু, পাখি, সব্জি, ফুল, ফল,-সহ ইংরেজি ছড়া, মানুষের শরীরে কুড়িটি অঙ্গের নাম অনর্গল বলে যায় ২ বছর ৯ মাসের সানা পারভীন। এরপরেই পরিবারের মনে উৎসাহ জাগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার।
মুখে আধো আধো কথা। কিন্তু তাতেও বাজিমাৎ। নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ২ বছর ৯ মাস বয়েসেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র তিন মাস আগে মায়ের ও দাদুর কাছে থেকে এই সবকিছু আয়ত্ত করা শুরু সানা পারভীনের। এখন তার বয়স দুই বছর নয় মাস। কিন্তু এর মধ্যেই বাংলা ইংরেজি ভাষা মিলিয়ে বেশ কিছু কবিতা তার মুখস্থ। শুধু তাইই নয় এই ছোট্ট দুই বছর নয় মাসের শিশুটি অনাআসে বলতে পারে ,
8 colours,10 domestic animals 40 wild animals 60 birds 40 fruits 30 flowers 24 vegetables 25 vehicles 20 part of the body , 20 action 10 good habits, Bengali and English alphabet with corresponding words, numbers from 1 to 10; reciting 3 English nursery rhymes at the age of 2 years and 9 months.
পাশাপাশি ছবি দেখে এক নিমেষেই বলে দিতে পারে শিশুদের বইয়ে থাকা পশু, পাখি, সব্জি, ফুল, ফল, নাম। এরপরেই মনে উৎসাহ জাগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার। তারপরেই সুযোগ বুঝে আবেদন করে পরিবার। যা নিশ্চিত হয়, গতকাল বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র-সহ মেডেল আসে সানা পারভীনের বাড়িতে। তাই দেখেই খুশি পরিবারের লোকজন।







