রাস্তার দুই ধারে শাল ও পিয়ালের জঙ্গল ঘেরা লাল মাটির জেলা ঝাড়গ্রাম! শহরের অদূরেই গড়ে উঠেছে জিওলোজিক্যাল পার্ক। শীতের স্নিগ্ধ সকালে চিতাবাঘ থেকে শুরু করে হরিণ! সঙ্গে বিভিন্ন পশু পাখিতে ভরে উঠেছে এই পার্ক। প্রায় ২২ হেক্টর জায়গা জুড়ে আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে এই পার্ক। জঙ্গলের ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে লাল মাটি ঘেরা রাস্তা দিয়ে প্রবেশ পার্কে। নির্জন নিস্তব্ধতায় মনমুগ্ধ পরিবেশে আনন্দ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও। সুদূর কলকাতা থেকে জঙ্গলমহলে অবস্থিত ঝাড়গ্রাম জেলার এই জিওলোজিক্যাল পার্ক বর্তমানে জঙ্গলমহলে ঘুরতে আসা পর্যটকদের প্রধান প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সবে শীতের শুরু আর তাতেই পর্যটকরা আসতে শুরু করেছেন। বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে পশুপাখি, হরিণ ও চিতা বাঘ। তারাও উষ্ণ ঠান্ডার স্নিগ্ধতাতেই সূর্যের আলো নিতে খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। যা দেখে অত্যন্ত খুশি দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও। আগামী দিনে জঙ্গলমহলের প্রাণকেন্দ্র হিসেবেই গড়ে উঠবে এই জিওলোজিক্যাল পার্ক এমন টাই মনে করছেন এলাকাবাসী।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







