রাজনীতি

ফের একবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার লক্ষ্য লক্ষ্য নগদ টাকা

আজ সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সেই তল্লাশির জেরে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা নগদ। সেই টাকা গোনার জন্য আনা হল মানি কাউন্টিং মেশিন। এই টাকা কোথা থেকে এলো? সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন।

সকাল থেকেই সিবিআই এর তল্লাশি চলছিল ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে। তল্লাশির পরই উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা নগদ। সেই টাকার আসল অঙ্গ এখনো জানাতে পারেন নি সিবিআই আধিকারিকরা। শুধু টাকাই নয় উদ্ধার হয় দুটি ব্যাগও। সেই ব্যাগের মধ্যে রয়েছে একাধিক নথি পত্র।

তবে কোথা থেকে এলো ওই নগদ টাকা? কি বা তার উৎস? তার উত্তর এখনো জানা যায়নি। তবে এর ফলে যে তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হতে পারে তাও অনুমান করছে অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.